মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

বাংলাদেশ উল্লেখযোগ্য অর্থনৈতিক ও উন্নয়ন অগ্রগতি করেছে : বিশ্বব্যাংক

  • আপডেট সময় শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২, ৫.০১ পিএম
  • ২৩১ বার পড়া হয়েছে

বাংলাদেশ গত পাঁচ দশকে উল্লেখযোগ্য অর্থনৈতিক ও উন্নয়ন অগ্রগতি করেছে।  এখন দেশে প্রবৃদ্ধির গতিপথ ধরে রাখতে এবং দীর্ঘমেয়াদে প্রবৃদ্ধির হারকে আরও ত্বরান্বিত করতে একটি শক্তিশালী সংস্কার এজেন্ডা প্রয়োজন। বিশ্বব্যাংকের  নতুন প্রতিবেদন একথা বলা হয়।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত ‘দ্যা কান্ট্রি ইকোনমিক মেমোরেন্ডাম : চেঞ্জ অফ ফেব্রিক আইডেন্টিফাইস’ শীর্ষক প্রতিবেদনটিতে উচ্চ প্রবৃদ্ধির প্রধান বাধাগুলো চিহ্নিত এবং দ্রুত প্রবৃদ্ধি বজায় রাখার জন্য কার্যকরী সংস্কারের প্রস্তাব করা হয়েছে।

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন সানেমের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর সেলিম রায়হান এবং এসবিকে টেক ভেঞ্চারস ও এসবিকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সোনিয়া বশির কবির।

বিশ্বব্যাংকের বাংলাদেশের প্রধান অর্থনীতিবিদ ইউটাকা ইয়োশিনো’র পরিচালনায় অনুষ্ঠানে ভারপ্রাপ্ত দেশীয় পরিচালক ডানডান চেন উদ্বোধনী বক্তব্য দেন এবং সমাপনী বক্তব্য দেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার ম্যাক্রো ইকোনমিক্স, ট্রেড, ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক সেক্টর অনুশীলন ব্যবস্থাপক হুন এস সোহ। জ্যেষ্ঠ অর্থনীতিবিদ নোরা দিহেল এবং বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ পরামর্শক জাহিদ হুসেন প্রতিবেদনের ফলাফলের উপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন।

অনুষ্ঠানে বক্তৃতায় পরিকল্পনামন্ত্রী বলেন, জিডিপি প্রবৃদ্ধি অর্জন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, জনগণের দোরগোড়ায় বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়া এবং শিক্ষার হার বৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশ সঠিক পথে রয়েছে। তিনি  বলেন, আমরা নিশ্চিত করতে পারি যে আমরা আরও উন্নতি করার জন্য আমাদের প্রচেষ্টা জোরদার করতে থাকব।

তথ্য সূত্র: বাসস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com