বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রূপপুর বিদ্যুৎ প্রকল্পের ৪টি বাষ্প জেনারেটর নির্মাণ কাজ চলছে রাশিয়ায়

  • আপডেট সময় শনিবার, ৭ মার্চ, ২০২০, ১১.০৪ পিএম
  • ৭৫০ বার পড়া হয়েছে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের জন্য তাপ আদান প্রদানের জন্য প্রয়োজনীয় ৪টি বাষ্প জেনারেটর ভেসেলের নির্মাণ কাজ চলছে রাশিয়ায়।
আজ ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রুশ রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রসাটমের অন্তর্ভূক্ত এইএম টেকনোলজির ভলগাদন্সক কারখানায় প্রথম জেনারেটরটি প্রাইমারি সার্কিট হেডার স্থাপনের জন্য খুব শীঘ্রই প্রস্তুত করা হবে। অন্য ৩টি’র নির্মাণ কাজও বিভিন্ন পর্যায়ে রয়েছে যেমন- মেশিনিং, ইন্সপেকশন পারফর্মেন্স।
বাষ্প জেনারেটর রিয়্যাক্টর প্ল্যান্টের একটি গুরুত্বপূর্ণ অংশ যার মধ্যে তাপ আদান-প্রদান সম্পন্ন হয়। রাশিয়ায় তৈরি প্রতিটি জেনারেটরের ওজন প্রায় ৩৪০ টন। লম্বায় ১৫ মিটারের কাছাকাছি এবং এটির ব্যাস ৪ মিটারের অধিক।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, একটি পারমাণবিক বিদ্যুৎ ইউনিটে এই জাতীয় জেনারেটরের সংখ্যা ৪টি প্রয়োজন হয়। ইতোপূর্বে ৪টি শেলের সংযুক্তিকরণের মাধ্যমে প্রতিটি ভেসেলের সংযোজন কাজ সম্পন্ন হয়েছে। এতে ওয়েল্ডিং-এর জন্য ব্যবহৃত হয় দুই হাজার কেজির অধিক ফ্লাক্স এবং বারো হাজার মিটারের অধিক তার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com