সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

হানিমুনে গিয়ে স্বামীকে মারধরের শেষে পরকিয়া প্রেমিকের সাথে পলাতক প্রেমিক-প্রেমিকা তালতলী থেকে আটক

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৫.০৬ পিএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ কুয়াকাটা সমুদ্র সৈকতে হানিমুন করতে যাওয়া এক পর্যটককে মারধরের শেষে পরকিয়া প্রেমিকের সাথে পালানোর অভিযোগ উঠেছে এক গৃহবধুর বিরুদ্ধে। আলোচিত এ ঘটনার ৭ (সাত) দিন পরে পরকিয়া প্রেমিকের সাথে পলাতক সেই গৃহবধূকে গ্রেফতার করেছে তালতলী থানা পুলিশ।

জানা গেছে, গত মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) স্ত্রীকে নিয়ে হানিমুনে যায় প্রবাসী স্বামী মনিরুল ইসলাম (৩৫)। রাত ১১ টার দিকে স্ত্রী নয়নি(ছদ্মনাম) পরকিয়া প্রেমিক ও লোকজন নিয়ে প্রবাসী স্বামী মনিরুল ইসলামকে বেধরক মারধর করে বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের মৌপাড়া এলাকার আলাল হাওলাদারের ছেলে নোমান (২৪) এর সাথে পালিয়ে গিয়ে তালতলীর নিশানবাড়িয়া ইউনিয়নের আগাপাড়া শাহজাহান প্যাদার ছেলে হাসান প্যাদার বাড়িতে (ছেলের দুলা ভাইয়ের) আত্মগোপন করে।

সংবাদ পেয়ে তালতলী থানা পুলিশ তাদেরকে হাসান প্যাদার বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতার কৃত ওই গুহবধু বরগুনা সদর উপজেলার ৮নং ওয়ার্ডের হেউলিবুনিয়া গ্রামের মো. হারুন অর রশিদের মেয়ে নয়নি(ছদ্মনাম)।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে স্বামী কে মারধর শেষে পরকিয়া প্রেমিকের সাথে পলাতক সেই আলোচিত পরকিয়া প্রেমিক-প্রেমিকা তালতলীতে আত্মগোপন করে। সংবাদ পেয়ে তালতলী থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। এঘটনায় মহিপুর থানায় একটি মামলা হয়েছে। মহিপুর থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তাদেরকে মহিপুর থানায় পাঠানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com