সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

কিশোরগঞ্জে নৌকা ডুবিতে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

  • আপডেট সময় বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২, ৮.১৯ পিএম
  • ২৩৫ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রাহ্মপুত্র নদে গতবছরের ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে গিয়ে নৌকা ডুবিতে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার চরশাতপাড়া গ্রামের মনির হোসেনের ছেলে ইয়াসমিন (৭), একই গ্রামের রাহাত মিয়ার ছেলে সিফাত (১৩), এবং কিশোরগঞ্জ শহরের তারাপাশা গ্রামের শামীম (৩২) বুধবার সকাল ৯ টার দিকে ঘটনাস্থলের ৬ কিলোমিটার দুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

জানাগেছে, সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবের চর গ্রাম তীরবর্তী ব্রাহ্মপুত্র নদে লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় গতবছরের ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা। সন্ধার আগে শুরু হওয়া নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে এবং ভিডিও চিত্র ধারন করার সময় নৌকা ডুবিতে নিখোঁজ এ তিন দর্শনার্থী।
নৌকাডুবিতে এ তিনজনের নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ডুবুরি দল পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কাউকে উদ্ধার সম্ভব হয়নি। পরে বুধবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জর গিফারী তিনজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com