সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আমতলী সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০, ৬.৫১ পিএম
  • ৩৫৯ বার পড়া হয়েছে

 

মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি।
বরগুনার আমতলীতে বাংলাদেশ আওয়ামীলীগ আমতলী সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ত্রি বার্ষিক সম্মেলন
অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও
সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা।

সোমবার বেলা ১১টায় সদর ইউনিয়নের মানিকঝুড়ি মাহমুদিয়া দাখিল মাদ্রাসা মাঠে ইউনিয়ন আওয়ামীলীগ
সভাপতি আলহাজ্ব আবদুর রশীদ খানের সভাপতিত্বে উপজেলা আওয়ামী যুবলীগ সহসভাপতি সাইফুল ইসলাম বাদল
প্যাদার সঞ্চালনায় বিভিন্ন ওয়ার্ডের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বক্তব্য রাখেন ইউনিয়ন
আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য মজনু মৃধা, সহসভাপতি ইসমাইল শরীফ, সাবেক সভাপতি
মনোয়ার হোসেন হাওলাদার, ওয়ার্ড সভাপতি শহীদ মৃধা ও মোতলেব মুন্সী প্রমুখ।

সম্মেলনে বিভিন্ন ওয়ার্ডের সহাস্রাধিক নেতা-কর্মী ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা
অংশ নেয়।

ত্রি বার্ষিক সম্মেলনে উপস্থিত বিভিন্ন ওয়ার্ডের কর্মী-সমর্থকদের প্রস্তাব সমর্থনে সদর ইউনিয়নের ৯টি
ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামীলীগের কার্যকরী কমিটি গঠন করা হয়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com