শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

করোনা ভাইরাস আক্রান্ত কোন দেশ থেকে কেউ দেশে ফিরলে কয়েকদিন ঘরে থাকার পরামর্শ দিয়েছেন আইইডিসিআর

  • আপডেট সময় সোমবার, ২ মার্চ, ২০২০, ১২.১৫ এএম
  • ৭৮৫ বার পড়া হয়েছে

করোনা ভাইরাস আক্রান্ত কোন দেশ থেকে কেউ দেশে ফিরলে তাকে কয়েকদিন ঘরে থাকার পরামর্শ দিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর।
করোনা ভাইরাস (কোভিড-১৯) নিয়ে আয়োজিত আইইডিসিআর-এর নিয়মিত প্রেসব্রিফিংয়ে আজ রোববার প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ পরামর্শ দেন।
অধ্যাপক সেব্রিনা ফ্লোরা বলেন, আক্রান্ত দেশগুলো থেকে কেউ ফিরলে তারা যেন ‘হোম কোয়ানেন্টাইনে’ থাকেন, খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে যেন বের না হন।
তিনি বলেন, আমরা সবাইকে পরামর্শ দিচ্ছি, যারা বাইরে থেকে আসবেন, তারা বিমানবন্দর থেকে বাসায় যাওয়ার পথে গাড়িতে মাস্ক ব্যবহার করবেন। সম্ভব হলে গণপরিবহনে না গিয়ে নিজস্ব যানবাহনে যাবেন।
সেব্রিনা ফ্লোরা বলেন, আমরা অনুরোধ করছি, আপনারা অবশ্যই বাড়িতে অবস্থান করুন, জনসমাগম এড়িয়ে চলুন। যদি বাইরে যাওয়া খুবই দরকার হয়, তাহলে মাস্ক ব্যবহার করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com