মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

শিল্প-কারখানায় সাপ্তাহিক ছুটি ভিন্ন ভিন্ন দিনে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ৮.৫৮ পিএম
  • ২৪৫ বার পড়া হয়েছে

জ্বালানি সংকট মোকাবিলায় এলাকাভিত্তিক শিল্প-কারখানায় সাপ্তাহিক ছুটি ভিন্ন ভিন্ন দিনে থাকবে। বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) মো. নাসির উদ্দিন আহমেদ সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়।

এতে বলা হয়, দেশের শিল্পাঞ্চলগুলোতে বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন করার লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ২০২২ সালের ১১ আগস্টের এক পত্রের মর্মানুযায়ী, পুনরাদেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১১৪ (২) ধারার ক্ষমতাবলে এলাকাভেদে এ সাপ্তাহিক বন্ধের দিন ধার্য করা হলো।

সরকারের এ পরিকল্পনার সঙ্গে একমত প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। ফলে এখন থেকে দেশের একেক এলাকার শিল্পাঞ্চলগুলোতে একেক দিন সাপ্তাহিক ছুটি থাকবে।

সাধারণত, দেশের সব এলাকার শিল্প কারখানায় সাপ্তাহিক ছুটি থাকে শুক্রবার। তবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয় বলছে, একেক এলাকায় একেক দিন ছুটি থাকলে বিদ্যুতের ঘাটতি কিছুটা কমবে। এতে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হতে পারে।

উল্লেখ্য, আগামী অক্টোবর থেকে দেশে শীত শুরু হবে। আর ডিসেম্বর-জানুয়ারি থেকে নতুন বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হতে পারে। ফলে বিদ্যুতের এ সংকট হ্রাস পেতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com