মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

চীন তাইওয়ানে চারপাশে নতুন করে সামরিক মহড়া চালিয়েছে

  • আপডেট সময় সোমবার, ৮ আগস্ট, ২০২২, ৯.৫৪ পিএম
  • ১৯০ বার পড়া হয়েছে

চীন সোমবার তাইওয়ানে চারপাশে নতুন করে সামরিক মহড়া চালিয়েছে। গণতান্ত্রিক এ দ্বীপ দেশের চারদিকে বেইজিংয়ের এ যাবতকালের সর্বোবৃহৎ সামরিক মহড়া অবসানে তাইওয়ানের আহ্বান উপেক্ষা করে তারা এ মহড়া চালায়। বেইজিং এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির বিতর্কিত তাইওয়ান সফরের এক দিন পর চীন বৃহস্পতিবার সেখানে সামরিক মহড়া শুরু করে।
এসব সামরিক মহড়া রোববার পরিমসমাপ্তি ঘটতে পারে বলে আশা করা হলেও বেইজিং ও তাইপে কোন পক্ষই তাদের সিদ্ধান্ত নিশ্চিত করেনি।
চীনের সামরিক বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘দি চাইনিজ পিপলস লিবারেশন আর্মি তাইওয়ান দ্বীপের চারপাশের সমুদ্র ও আকাশসীমায় কার্যকর যৌথ সামরিক মহড়া ও প্রশিক্ষণ অব্যাহত রেখেছে। এ মহড়ায় ডুবোজাহাজ বিধ্বংসী ও সমুদ্র পথে হামলার অভিযান চালানোর ওপর বেশি জোর দেওয়া হচ্ছে।’
এক্ষেত্রে বেইজিং যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করায় এটিকে বিশ্লেষকরা স্বায়ত্বশাসিত এ দ্বীপ রাষ্ট্র অবরোধের এবং সেখানে চরম আগ্রাসনের মহড়া হিসেবে বর্ণনা করেন। তাইওয়ানকে চীন তাদের ভূখ-ের অংশ হিসেবে বিবেচনা করে থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com