শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া বাংলাদেশীদের জন্য শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করবে

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০, ১২.১৫ এএম
  • ৯৩৪ বার পড়া হয়েছে

২০১৮ সালের পর থেকে বাংলাদেশী শ্রমিকদের জন্য শ্রমবাজার বন্ধ করার পরে মালয়েশিয়া পুনরায় বাংলাদেশ থেকে জনশক্তি নেয়ার জন্য বাংলাদেশীদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করতে সম্মত হয়েছে। এ লক্ষ্যে আগামী ২৬ ফেব্রুয়ারি দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈঠক ঢাকায় অনুষ্ঠানের কর্মসূচি রয়েছে। সফররত মালয়েশীয় মানবসম্পদ বিষয়কমন্ত্রী এম কুলাসেগেরান এবং বাংলাদেশের প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদের মধ্যে রোববার অপরাহ্ণে এক বৈঠকে মালয়েশিয়ায় জনশক্তি বাজার উন্মুক্ত করার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ সাংবাদিকদের বলেন, মালয়েশিয়ায় গৃহকর্মী পাঠানোর উদ্যোগও চলছে।
তবে ওই দেশটিতে যেসব বাংলাদেশী শ্রমিকদের অবৈধপন্থায় অবস্থানকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে – সে ব্যাপারে এখনও পর্যন্ত কোন সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। বর্তমানে মালয়েশিয়ায় ৪ লাখের মতো বাংলাদেশী শ্রমিক রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com