মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

৬ মাসে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৬ শতাংশ

  • আপডেট সময় সোমবার, ২৫ জুলাই, ২০২২, ৭.১১ পিএম
  • ২২১ বার পড়া হয়েছে

চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মন্ত্রিসভার ১৪টি বৈঠক হয়েছে। বৈঠকে মোট সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১২১টি। সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে ৮০টি, সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে ৪১টি। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৬ দশমিক ১২ শতাংশ।

সচিবালয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা ২০২২ সালের দ্বিতীয় ত্রৈমাসিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন সরকারপ্রধান।  পরে এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ১৪টি মন্ত্রিসভা বৈঠক হয়েছে, মোট সিদ্ধান্ত নেয়া হয়েছে ১২১টি। সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে ৮০টি, সিদ্ধান্ত বাস্তবায়নাধীন আছে ৪১টি। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৬ দশমিক ১২ শতাংশ।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “গত এপ্রিল থেকে জুন পর্যন্ত সাতটি মন্ত্রিসভা বৈঠক হয়। এতে সিদ্ধান্ত নেয়া হয় ৬২টি। সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে ৪০টি। ২২টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৪ দশমিক ৫১ শতাংশ।

গত বছর একই সময়ে সাতটি মন্ত্রিসভা বৈঠকে নেয়া হয়েছিলো ৫৭টি সিদ্ধান্ত। সিদ্ধান্ত বাস্তবায়নের হার প্রায় ৬৫ শতাংশ।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত মন্ত্রিসভা বৈঠকে চারটি নীতি বা কর্মকৌশল, চারটি চুক্তি বা প্রটোকল অনুমোদিত হয়েছে। এ সময়ে সংসদে আইন পাস হয়েছে ১০টি। গত বছর একই সময়ে মন্ত্রিসভা বৈঠকে দুটি নীতি বা কর্মকৌশল, একটি চুক্তি বা প্রটোকল অনুমোদিত হয়েছে। এ সময়ে সংসদে আইন পাস হয়েছে ছয়টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com