সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ফুলবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় শনিবার, ২৩ জুলাই, ২০২২, ৮.১৯ পিএম
  • ২৬৮ বার পড়া হয়েছে

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ‘‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদ্যাপন কর্মসূচী নিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।

এবারের প্রতিপাদ্য ‘‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে গত (২৩ জুলাই) শনিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মৎস্য কমিটির সভাপতি মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মোছাঃ শামীমা আখতার জাহান।

এতে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাজনুন্নাহার মায়া। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ অহিদুল ইসলাম ডিফেন্স, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী প্রেসক্লাবের প্রচার সম্পাদক আল-হেলাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু প্রমুখ।

সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মাজনুন্নাহার জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com