সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

আপোষহীন নেতা চট্টলবন্ধু এস এম জামালউদ্দিনের ১৩তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভা।

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ৭.১৯ পিএম
  • ২৭৩ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম                                              সিনিয়র স্টাফ রিপোর্টারঃমোঃ চট্টগ্রামের উন্নয়নে আপোষহীন নেতা ছিলেন চট্টলবন্ধু এস এম জামাল উদ্দিন।

চট্টগ্রামের উন্নয়ন আন্দোলনের অগ্রসেনানী ও আপোষহীন নেতা ছিলেন চট্টলবন্ধু এস এম জামাল উদ্দিন। তার নেতৃত্বে গড়ে উঠা বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির আন্দোলন সংগ্রামের ফসল আজকের দৃশ্যমান চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম ভেটেরিনারী এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডসহ বহু স্থাপনা ও প্রতিষ্ঠান। বঙ্গবন্ধুর আদর্শে নিবেদিতপ্রাণ ও চট্টগ্রাম উন্নয়নে আপোষহীন এস এম জামাল উদ্দিন আজীবন চট্টগ্রামের মানুষের মাঝে চিরস্মরণীয় ও বরণীয় হয়ে থাকবেন। মরহুম জননেতা এস এম জামাল উদ্দিনের ১৩তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।

জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের উদ্যোগে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বঙ্গবন্ধুর আদর্শে নিবেদিত সৈনিক, তৎকালীন চট্টগ্রামের বাকশালের অন্যতম সদস্য ও চট্টল উন্নয়ন সংগঠক চট্টলবন্ধু এস এম জামাল উদ্দিনের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা গতকাল ১৮ জুলাই সোমবার বিকাল ৫টায় নগরীর মোমিন রোডস্থ কার্যালয়ে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এস্টেট অফিসার মো. জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের প্রাক্তন মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কিরণ লাল আচার্য। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম লোকসংগীত শিল্পী গোষ্ঠীর সভাপতি শেখ নজরুল ইসলাম মাহমুদ, ৪১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. মাইনুল ইসলাম, চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন লীগের সাধারণ সম্পাদক মো. কালিম শেখ, বঙ্গবন্ধু প্রজন্মলীগ চট্টগ্রাম মহানগরের সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক ইমরান সোহেল, বিশিষ্ট নৃত্যশিল্পী ও নৃত্যপরিচালক শিউলি মজুমদার।
সভায় বক্তারা আরো বলেন, ’৭৫ পরবর্তী আওয়ামী লীগের দুঃসময়ে এস এম জামাল উদ্দিন ছিলেন আওয়ামী লীগের সাহসী সৈনিকের ভূমিকায়। তৎকালীন ক্ষমতাসীনদের রক্তচক্ষুকে উপেক্ষা করে তার মোমিন রোডস্থ স্থাপনার নামকরণ করেন বঙ্গবন্ধু ভবন। এটি তখনকার সময়ে আওয়ামীপ্রেমীদের মধ্যে এবং বঙ্গবন্ধুহত্যার প্রতিবাদে বীরত্বপূর্ণ নিদর্শন।
সংগঠনের সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমানের স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন সংগঠনের সমাজকল্যাণ সম্পাদক মো. হাসান মুরাদ,নৃত্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন মধু, ক্রীড়া বিষয়ক সম্পাদক বায়েজিদ ফরায়েজী, সংগঠনের সদস্য শিল্পী শিউলি আকতার, সমীরন পাল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com