মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

বঙ্গবন্ধু সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায়

  • আপডেট সময় শুক্রবার, ৮ জুলাই, ২০২২, ১০.৩২ পিএম
  • ২৬৩ বার পড়া হয়েছে

ঈদুল আজহা উপলক্ষ্যে বঙ্গবন্ধু সেতুতে যানবাহনের চাপ বাড়ার কারণে রেকর্ড পরিমাণ টোল আদায় হয়েছে ।

সেতুটির নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত সময়ে বঙ্গবন্ধু সেতুতে এ যাবৎকালের রেকর্ড ৩ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৭০০ টাকা টোল আদায় হয়েছে।

এর আগে গত ঈদুল ফিতরে এক দিনে সর্বোচ্চ ৩ কোটি ১৮ লাখ ৮০ হাজার টাকা টোল আদায়ের রেকর্ড হয়েছিল বলেও জানান তিনি।বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী সাংবাদিকদের জানান, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত সময়ে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী পরিবহনের সংখ্যা ছিল ২৫ হাজার ১১৩। যা থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৩ লাখ ৮৯ হাজার ৯০০ টাকা। আর ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পরিবহনের সংখ্যা ছিল ১৮ হাজার ৪৮২।

যা থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৬০ লাখ ১৭ হাজার ৮০০ টাকা।প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী জানান, টোল আদায়ের জন্য সেতুর দুই প্রান্তে ৯টি করে মোট ১৮টি টোল বক্স স্থাপন করা হয়েছে। এছাড়াও মোটরসাইকেলের জন্য আলাদা দুটি টোল বক্স চালু রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com