মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

গৌরীপুরে পৌরসভায় ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা।

  • আপডেট সময় শুক্রবার, ১ জুলাই, ২০২২, ৪.২৮ এএম
  • ২৫৬ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায় ২০২২-২৩ অর্থবছরে ৫৫ কোটি ৯০ লাখ ০৯ হাজার ৭৫৪.৬২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার সভাকক্ষে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম এ বাজেট ঘোষণা করেন। বাজেটে ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি ২১ লাখ ৯২ হাজার ২৫০ টাকা এবং উদ্বৃত্তের পরিমাণ ৬৮ লাখ ১৭ হাজার ৫০৪.৬২ টাকা। মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন- করোনা উত্তর সময়ে আমরা একটি কঠিন সময় পার করছি, আশা করছি শীঘ্রই এ ক্রান্তিকাল শেষ হবে।

সংবাদ সম্মেলনে তিনি পৌর শহরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা তুলে ধরেন। নিয়মিত কর পরিশোধ করে পৌরসভাকে এগিয়ে নিতে নাগরিকদের সহযোগিতা কামনা করেন মেয়র।

এ সময় উপস্থিত ছিলেন- গৌরীপুর পৌরসভার ভারপ্রাপ্ত সচিব মীর মোশাররফ হোসেন, সহকারী প্রকৌশলী মদন মোহন দাস, প্যানেল মেয়র-১ মোঃ নাজিম উদ্দিন, প্যানেল মেয়র-২ দিলুয়ারা আক্তার দিলু, প্যানেল মেয়র-৩ রোজিনা আক্তার মিতু, পৌর কাউন্সিলর সাদেকুর রহমান সাদেক, আব্দুর রউফ মোস্তাকিম, আরিফুল ইসলাম ভুইয়্যা এনাম, দেলোয়ার হোসেন বাচ্চু, মোঃ নূরুল ইসলাম, জিয়াউর রহমান জিয়া, মোঃ এমরান মুন্সী, নারী কাউন্সিলর সালেহা আক্তার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com