সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা

  • আপডেট সময় রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০, ১১.৩২ পিএম
  • ৮৩১ বার পড়া হয়েছে

মিরপুরে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে। বাংলাদেশের সর্বশেষ খেলা রাওয়ালপিন্ডি টেস্টের স্কোয়াড থেকে ৬টি পরিবর্তন এসেছে দলে।

মুমিনুলকে অধিনায়ক করে ঘোষিত দলে প্রথমবারের মতো জায়গা পড়েছেন হাসান মাহমুদ এবং ইয়াসির হোসেন রাব্বির। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ঘোষণা হওয়া দলে থাকছেন না রাওয়ালপিন্ডি টেস্ট স্কোয়াডের চার সদস্য। এরা হলেন- মাহমুদুল্লাহ রিয়াদ, আল আমিন হোসেন, সৌম্য সরকার ও রুবেল হোসেন।

এছাড়া দলে ফিরেছেন মুশফিক, তাসকিন, মোস্তাফিজ এবং মিরাজ।

জিম্বাবুয়ে টেস্টের বাংলাদেশ দল:

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও ইয়াসির আলি চৌধুরী।

বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে গতকাল ঢাকায় এসে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ঢাকায় পৌঁছে দুই দিন অনুশীলন শেষে আগামী ১৮-১৯ ফেব্রুয়ারি বিকেএসপিতে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে।

প্রস্তুতি ম্যাচ শেষে ২২-২৬ ফেব্রুয়ারি মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে অংশ নেবে দুই দল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com