শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বায়োমেট্রিক ভোটার আইডি, ইভিএম-এর প্রশংসা যুক্তরাজ্য ইসি প্রধানের

  • আপডেট সময় রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০, ১২.২৫ এএম
  • ৪৪০ বার পড়া হয়েছে

যুক্তরাজ্য নির্বাচন কমিশনের (ইসি) প্রধান স্যার জন হোমস নির্বাচনে বাংলাদেশের ডিজিটালাইজড বায়ো-মেট্রিক ভোটার আইডি কার্ড এবং ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহারের প্রশংসা করেছেন। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার লন্ডনে বাংলাদেশে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা সঙ্গে সাক্ষাৎকালে জন হোমস এই প্রশংসা করেন।
এ সময় বৈঠকে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম বৈঠকে অংশ নেন। জন হোমস আশা প্রকাশ করে বলেন, যুক্তরাজ্যও তার নির্বাচনী প্রক্রিয়া আধুনিকীকরণ ও ডিজিটালাইজেশন করবে যা বর্তমানে ম্যানুয়াল।
বৈঠকে সিইসি নুরুল হুদা ও জন হোমস নিজ নিজ দেশের সর্বোৎকৃষ্ট চর্চা, চ্যালেঞ্জ এবং নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে মতবিনিময় করেন। তারা নির্বাচনী প্রার্থীদের সীমাবদ্ধতা ও আর্থিক জবাবদিহিতা, স্থানীয় কাউন্সিল নির্বাচন ব্যবস্থা, ডাক ব্যালটিংয়ের মাধ্যমে বিদেশী নাগরিকদের ভোটদান এবং কমনওয়েলথ দ্বৈত নাগরিক ভোটদান ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com