শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

বহির্বিশ্বে করোনা ছড়িয়ে পড়াটা হতে পারে ভয়াবহতার সামান্য চিত্র : ডব্লিউএইচও

  • আপডেট সময় সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০, ৭.০৯ পিএম
  • ৮৪৬ বার পড়া হয়েছে

বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)’র প্রধান সতর্ক করে দিয়ে বলেছেন, কখনই চীনে যায়নি এমন লোকের মাধ্যমে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার নিশ্চিত তথ্য হতে পারে ভয়াবহতার সামান্য চিত্র।
করোনাভাইরাস মোকাবেলায় চীনকে সহায়তা করতে সোমবার ডব্লিউএইচও’র নেতৃত্বে আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের যাত্রার পর টিড্রস এডহানম গেব্রিয়েসুস এমন মন্তব্য করেন।
রোববার এক টুইট বার্তায় তিনি বলেন, চীনে কখনই যায়নি এমন লোকের মাধ্যমে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার উদ্বেগ জনক নজির পাওয়া গেছে।
তিনি বলেন, এ ধরণের রোগী অল্পবিস্তর সনাক্তের ঘটনা সম্ভবত স্বল্প সময়ে রোগটির ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আভাস দিচ্ছে। আমরা সম্ভবত ভয়াবহতার সামান্য চিত্রই দেখতে পাচ্ছি।
চীনের মূল ভূখন্ড ছাড়াও ৩০টি জায়গায় ৩৫০ জনেরও বেশি করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে দু’জন মারা গেছে। একজন ফিলিপাইন ও অন্যজন হংকংয়ে।
চীনের হুবেই প্রদেশের উহানে গত বছরের ডিসেম্বরে সার্সের মতো করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। ভাইরাসটির ছড়িয়ে পড়া ঠেকাতে উহানবাসী বর্তমানে অবরুদ্ধ জীবন যাপন করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com