মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

জ্বালানি তেলের দাম সমন্বয়ের কথা ভাবছে সরকার : নসরুল হামিদ 

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জুন, ২০২২, ৬.৫৪ পিএম
  • ২৭৮ বার পড়া হয়েছে

জ্বালানি তেলের দাম সমন্বয়ের কথা ভাবছে সরকার  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজ জানিয়েছেন।

ঢাকার বিদ্যুৎ ভবনে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট আয়োজিত এক আলোচনাসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন জ্বালানি প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম বিশ্ব বাজারে অস্বাভাবিক হারে বেড়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) প্রতিদিন শতকোটি টাকা লোকসান দিচ্ছে। সরকার এটাও চায় না, গ্রাহকরা চাপে পড়ুক। আর এই বিষয়টি নিয়ে কাজ হচ্ছে।

তিনি বলেন, বিপিসির লোকসান কে নেবে ? আর গ্রাহকরা কোনো চাপে পড়ুক সেটাও চায় না সরকার।

নসরুল হামিদ বলেন, এখন মূল্য সমন্বয় করব কিনা তা নিয়ে ভাবতে হবে আগে। সরকার এ নিয়ে কাজ করছে। আর সবার আগে দেখা হবে গ্রাহকের জন্য দাম যেন সহনীয় পর্যায়ে থাকে।

প্রতিমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, সরকার দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়ন করতে চায়। পায়রা বন্দর কেবল একটা বন্দর নয়, এটাকে কেন্দ্র করে বিশাল কর্মযজ্ঞ চলছে। ওই অঞ্চলের চেহারাই বদলে যাচ্ছে।

তিনি আরও বলেন, দেশের উন্নয়নের জন্য দেশজুড়ে কানেকটিভিটির প্রয়োজন। এ জন্য দেশজুড়ে কানেকটিভিটি বাড়াতে কাজ করছি। পদ্মা সেতু দিয়ে গ্যাস সঞ্চালন লাইন নেয়া হয়েছে। আর ভোলার গ্যাস কিভাবে বরিশাল হয়ে পটুয়াখালী নেয়া যায় তা নিয়েও কাজ চলছে।

প্রসঙ্গত, আলোচনাসভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান, বিপিএমআই রেক্টর মো. মহসিন চৌধুরী, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com