শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

একই ম্যাচে ‘কাকতালীয় দুই ইনিংস’ সেঞ্চুরিয়ান নাফীস-লিটনের

  • আপডেট সময় সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০, ৬.০৫ পিএম
  • ৮৭১ বার পড়া হয়েছে

দৈনন্দিন জীবনে কাকতালীয় ঘটনা ঘটে থাকে অহরহ। যা দেখা যায় ক্রিকেট মাঠেও। অদ্ভুত সব ঘটনায় বিস্ময়ের অন্ত থাকে না ক্রিকেট ভক্তদের। তেমনই এক কাণ্ড যেন এবার ঘটলো বাংলাদেশ ক্রিকেট লিগের অষ্টম আসরের প্রথম রাউন্ডের ম্যাচে।

যেখানে মূল চরিত্রে রয়েছেন দুই দলের দুই ওপেনার লিটন দাস ও শাহরিয়ার নাফীস। ম্যাচের চার ইনিংস মিলে কাকতালীয় দুই ইনিংস খেলেছেন লিটন ও নাফীস। তবে ম্যাচের ফলাফল আসেনি কোনো। দুই দলের ব্যাটসম্যানদের দাপটে ড্র হয়েছে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মধ্যকার ম্যাচটি।

নাফীস-লিটনের কাকতালীয় ঘটনার শুরুটা ম্যাচের প্রথম ইনিংসের প্রথম বল থেকেই। তাসকিনের আহমেদের করা ডেলিভারিতে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান দক্ষিণাঞ্চলের ওপেনার নাফিস, সঙ্গী হয় গোল্ডেন ডাক। সে ইনিংসে নাফিসের দক্ষিণাঞ্চল করে ২৬২ রান।

পরে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে গোল্ডেন ডাকে আউট হন উত্তরাঞ্চলের ওপেনার লিটন দাস। শফিউল ইসলামের করা ওভারের প্রথম বলেই লেগ বিফোরের ফাঁদে পড়েন এ ডানহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যান। উত্তরাঞ্চল অলআউট হয় ২০৭ রানে। শফিউল ৬ ও আব্দুর রাজ্জাক নেন ৪টি উইকেট।

তবে নাফীস-লিটনের কাকতাল এখানেই শেষ নয়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে চাপা ক্ষোভই যেন উত্তরাঞ্চলের বোলারদের ওপর মেটান নাফীস। প্রায় ছয় ঘণ্টা ব্যাট করে ২৫১ বলে খেলেন ১১১ রানের ইনিংস।

পরে শামসুর রহমান শুভ ও মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরিতে ৩৯৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায় দক্ষিণাঞ্চল। লিটনের উত্তরাঞ্চলের সামনে ম্যাচ জিততে লক্ষ্য দাঁড়ায় ৪৫৪ রান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com