মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ফুলবাড়ীতে বোরো ধান সংগ্রহে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন

  • আপডেট সময় রবিবার, ২২ মে, ২০২২, ১০.০৯ পিএম
  • ৪৮৮ বার পড়া হয়েছে
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে সরাসরি কৃষকের নিকট থেকে বোরো ধান সংগ্রহের লক্ষে উম্মুক্ত লটারীর মাধ্যমে ৬৪৬ জন কৃষককে নির্বাচিত করেছেন উপজেলা প্রশাসন এবং অপেক্ষমান কৃষক নির্বাচিত হয়েছেন ১৯৪ জন।
গতকাল রোববার বিকেল ৩ টায় উপজেলা খাদ্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে আলোচনা ও লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মঈন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে লটারী কার্যক্রম উদ্বোধণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ হাসিনা ভুঁইয়া, ওসি এলএসডি অনিমেষ সরকার, উপজেলা খাদ্য পরিদর্শক মোঃ নাসিম আল আক্তার, মিল মালিক সমিতির সভাপতি মোঃ শাসমুল মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ বাবু, ফুলবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ হারুন-উর-রশীদসহ খাদ্য দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মঈন উদ্দিন বলেন, এবার ফুলবাড়ী এলএসডি তে ১০৩৩ মেট্রিক টন ও মাদিলাহাট এলএসডি তে ৯০ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে। উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৯৩৯ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com