সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

হযরত মুজাদ্দিদে আযম আলাইহিস সালামের স্বপ্ন 

  • আপডেট সময় শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২, ১২.৪৮ এএম
  • ২৪৮ বার পড়া হয়েছে
 •••মুহম্মদ আবুল বাশার: •••
সকল প্রশংসা মহান আল্লাহ পাক উনার জন্য। নূরে মুজাসসাম রাসূলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরুদ শরীফ ও সালাম। হযরত মুজাদ্দিদে আযম মুর্শিদ ক্বিবলা এবং উনার সম্মানিত মুর্শিদ ক্বিবলা উনাদের  (মুবারক স্বপ্ন)বহি:প্রকাশ।মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি ইরশাদ মুবারক করেন একদিন আমি স্বপ্নে দেখলাম আমার মহাসম্মানিত শায়েখ, ফখরুল ফুক্বাহা, কুতুবুল আলম যাত্রাবাড়ীর সম্মানিত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বিরাট এক মজলিসে উপস্থিত রয়েছেন। সেখানে তিনি আলোচনা মুবারক করছেন। তিনি বলছেন, আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। তা খুবই সুন্দর হয়েছে। রূহানী জগতে তার ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। তার জন্য সবাই খুশী প্রকাশ করছেন।পরিকল্পনা করে সারা দুনিয়ায় তার ব্যাপক প্রচার-প্রসার করা দরকার। সে সময় আমার সম্মানিত শায়েখ রহমাতুল্লাহি আলাইহি তিনি আমাকে খুঁজতেছিলেন। আমি তখন একটু দূরে অবস্থান  করতেছিলাম। আমাদের একজন লোক সেখানে  উপস্থিত ছিলেন। তিনি উনাকে (শায়েখ) জানালেন যে, তিনি (আমি) কিভাবে সারা দুনিয়ায় সম্মানিত পবিত্র সুন্নত মুবারক প্রচার-প্রসার করা যায় তারই পরিকল্পনা করছেন। আমি আমার সম্মানিত শায়েখ আলাইহিস সালাম উনার নিকটবর্তী হলাম। তিনি আমাকে দেখে অত্যন্ত খুশি হলেন। আর বললেন, পরিকল্পনা করে সারা দুনিয়ায় পবিত্র  সম্মানিত সুন্নত মুবারক ছড়িয়ে দিতে হবে।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আপনার এমন সাহসীপূর্ণ কাজে অত্যন্ত খুশি ও সন্তুষ্ট হয়েছেন। একথা বলতে বলতে তিনি বাহিরে বের হলেন। বাহিরে বের হয়ে দেখলাম, সেখানে আমার সম্মানিত শায়েখ আলাইহিস সালাম  তিনি নেই। সেখানে রয়েছেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি । সেদিন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে কিছুটা ব্যতিক্রম দেখলাম। তিনি অনেক উঁচু-লম্বা। অনেক হাস্যজ্জ্বোল চেহারা মুবারক।তিনি উনার নূরুল মাগফিরাত (হাত মুবারক) আমার নূরুল হুদা (মাথা মুবারকে) রেখে বললেন, সারা দুনিয়ায় সম্মানিত সুন্নত মুবারক জারি করার জন্য কি কোন পরিকল্পনা করা হয়েছে? আমি বললাম, জ্বি; পরিকল্পনা করার কোশেশ করা হচ্ছে। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আরো বললেন, আপনি খুবই সুন্দর কাজ করেছেন। পরিকল্পনা করে সমস্ত দুনিয়ায় সম্মানিত সুন্নত মুবারক উনার প্রচার-প্রসার করতে হবে। সব জায়গায় সম্মানিত সুন্নত মুবারক জারি করতে হবে। একথা বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। সুবহানাল্লাহ!এখনো যাদের ব্যতিক্রম চিন্তা ধারা রয়েছে , সবকিছু বাদ দিয়ে হযরত মুজাদ্দিদে আযম মুরশিদ কিবলা আলাইহিস সালাম উনার সম্মানিত আমিল হিসাবে খেদমতে সামীল হোন, সর্বশ্রেষ্ঠ নিয়ামত মুবারক হাছিলকরুন,আমাদের সকলকে মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার উনার আমিল হওয়ার তৌফিক দান করুন, ইয়া খালিক, মালিক, রব, মহান আল্লাহ পাক আমাদের তা নসিব করুন। (আমিন)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com