সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২, ১২.২৯ এএম
  • ৫৩৩ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান,চট্রগ্রাম থেকেঃ পুলিশ লাইন্সস্থ মাল্টিপারপাস সেডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এপ্রিল/২০২২ এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ্ মোহাম্মদ তানভীর, পিপিএম।

পবিত্র কুরআন ও গীতা পাঠের মাধ্যমে আজকের সভার কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে গত মার্চ, ২০২২ খ্রী. অনুষ্ঠিত কল্যাণ সভায় পুলিশ সদস্যদের উত্থাপিত সমস্যা সমূহের সমাধানকল্পে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবগত করেন উপ পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার এন্ড ফোর্স) জনাব মোঃ হানিফ।

সভায় উপস্থিত বক্তব্যে সিএমপি কমিশনার মহোদয় পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। এসময় তিনি বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনেন এবং তাৎক্ষনিক সমাধানের নির্দেশনা প্রদান করেন।

সভায় মার্চ, ২০২২ মাসে যথাযথভাবে দায়িত্ব পালন, অস্ত্র ও মাদক উদ্ধার, গাড়ি উদ্ধার, জাল টাকা উদ্ধার ও ভাল কাজের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন স্তরের ২৬ জন পুলিশ সদস্যকে নগদ অর্থ পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান করা হয়।

সভায় দীর্ঘ কর্মময় জীবনের শেষ পর্যায়ে থাকা সিএমপিতে কর্মরত পুলিশ সদস্য, যারা কর্মজীবনে শেষ বারের মত ঈদ উদযাপন করবেন এবং আগামী বছর পিআরএল এ গমন করবেন, এমন ২১ জন পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা উপহার তুলে দেন সিএমপি কমিশনার মহোদয়।

এছাড়াও সভায় দীর্ঘ কর্মময় জীবনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে পিআরএলে গমনকারী টিএসআই জনাব মোঃ ইউনুছকে ফুলেল শুভেচ্ছায় বিদায় জানান সিএমপি কমিশনার।

সভায় আবেদনের প্রেক্ষিতে সিএমপি’র সেবা তহবিল থেকে ৪৯ জন পুলিশ সদস্যকে, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট ও বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিল থেকে ১২ জন পুলিশ সদস্যকে নগদ আর্থিক সাহায্য প্রদান করা হয়।

এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক) জনাব শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব মোঃ শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অর্থ) জনাব সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার(সদর) জনাব মোঃ আমির জাফর, বিপিএম সহ অন্যান্য উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার সহ সকল থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন স্তরের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com