সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ

নওগাঁয় উত্তরাঞ্চল উন্নয়ন পরিষদের যাত্রা শুরু

  • আপডেট সময় রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২, ৪.৩৩ পিএম
  • ৭৪১ বার পড়া হয়েছে
সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ উত্তরাঞ্চলের উন্নয়নের ভাবনা নিয়ে নওগাঁয় “উত্তরাঞ্চল উন্নয়ন পরিষদ” এর কেন্দ্রীয় কমিটির যাত্রা শুরু হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের ফুডপ্যালেস মিলনায়তনে এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে আত্মপ্রকাশ ও  পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সার্বিক সহযোগীতায় ছিলেন- আপ লেভেল আইটি লিমিটেড এর স্বত্বাধিকারী ইঞ্জিঃ মোস্তফা কামাল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সংগঠনের সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক অধ্যক্ষ মো. মাহফিজুর রহমান (বাবু)।
এসময় বক্তব্য রাখেন- সংগঠনের উপদেষ্টা পরিষদের আব্দুল মজিদ, অধ্যক্ষ আবু নাসের আহমেদ, অধ্যক্ষ মোফাখ্খার হোসেন, একেএম ফজলে মাহমুদ চাঁদ, সংগঠনের সহ-সভাপতি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর সভাপতি সাংবাদিক মোফাজ্জল হোসেন, কোরবান আলী, মোস্তফা কামাল, ছাত্র পরিষদের ছালেকুর রহমান ও নাফিউর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মী, শিক্ষক, ছাত্র ও সুধিজন।
সংগঠনের নেতৃবৃন্দরা জানান, ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। উত্তরাঞ্চলের ১৬ জেলা নিয়ে একটি স্বেচ্ছাসেবী মুলক সংগঠন উত্তরাঞ্চল উন্নয়ন পরিষদ। নওগাঁ থেকে এর কার্যক্রম শুরু হওয়ায় এটি কেন্দ্রীয় কমিটি হিসেবে আত্মপ্রকাশ করেছে।
উত্তরাঞ্চল দেশের সকল ক্ষেত্রে পশ্চাৎপদ অঞ্চল হিসেবে প্রতীয়মান। শিক্ষা ও শিল্পকারখানার দিক থেকে পিছিয়ে রয়েছে। আর্থিক গতিশীলতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তৎপরতা দরকার। অর্থের গতিশীলতা বাড়লে মানুষের গতিশীলতা ও কর্মসংস্থান বাড়বে। কর্মসংস্থান বাড়লে জীবনযাত্রার মান ও বেকারত্ব দুর হবে।
উল্লেখ্য ২০২১ সালে ১ জুলাই শহরের কাজীর মোড়ে এক অস্থায়ী কার্যালয়ে এ সংগঠনের যাত্রা শুরু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com