বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীরা নির্বাচন পেছানোর দাবিতে শাহবাগ মোড় অবরোধ

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০, ৬.০৬ পিএম
  • ৭৯৬ বার পড়া হয়েছে

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন পেছানোর দাবিতে মঙ্গলবার বিকালে শাহবাগ মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

সরস্বতী পূজার কারণে ভোটগ্রহণের তারিখ পেছানোর নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে হাইকোর্ট আদেশ দিলে ৫টার দিকে ঢাবির বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করে।

নির্বাচন প্রক্রিয়ার অগ্রগতি এবং ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার কথা বিবেচনা করে আদালত এ রায় দেয়।

এর আগে গত ৬ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ সারাদেশে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপনের জন্য দুই সিটি করপোরেশনের ভোটগ্রহণের তারিখ পেছানোর নির্দেশনা চেয়ে রিট আবেদন করেন।

গত ২২ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ৩০ জানুযারি দুই সিটি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com