মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন চিরিরবন্দরের জোড়া হত্যা: প্রধান আসামিসহ দুজন র‍্যাবের জালে আটক পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ  ও মজুরদের মধ্যে ছাতা বিতরণ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেয়েছেন কাউখালীর ইবরাহীম খলিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন

চাঁদপুরে ১ লাখ ২৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০, ৮.২১ পিএম
  • ৭৭০ বার পড়া হয়েছে

আগামী ১১ জানুয়ারি শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চাঁদপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপর ১টায় চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে চাঁদপুর জেলার তথ্য তুলে ধরেন চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মো. সাখাওয়াত উল্লাহ।
সিভিল সার্জন ডাঃ মো. সাখাওয়াত উল্লাহ তার বক্তব্যে জানান, এবছর চাঁদপুরে ৬-১১ মাস বয়সী ৩৭ হাজার ৭৯জন এবং ১২-৫৯ মাস বয়সী ২ লক্ষ ৯১ হাজার ২শ’ ৪৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
জেলার মোট ২হাজার ৩৩৯টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ক্যাপসুল খাওয়ানো হবে।
এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার  সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com