শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নাতাঞ্জের ওপরে পরীক্ষামূলক ভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের অঘোষিত বিমান প্রতিরক্ষা মহড়া

  • আপডেট সময় রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১, ৭.২০ এএম
  • ৪০৭ বার পড়া হয়েছে

ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শনিবার মধ্যাঞ্চলীয় শহর নাতাঞ্জের ওপরে মহড়ার অংশ হিসাবে পরীক্ষামূলক ভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সেখানেই ইরানের পরমাণু স্থাপনাগুলি অবস্থিত।স্থানীয় বাসিন্দারা প্রকট বিস্ফোরণের আওয়াজ শোনার পর, জাতীয় টেলিভিশন এই খবর প্রচার করেI

টেলিভিশনটি জানায়, নাতাঞ্জের ওপরে দ্রুত প্রতিক্রিয়া শক্তি পরীক্ষা করতেই বিমান প্রতিরক্ষা ইউনিট এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়I

সেনাবাহিনীর মুখপাত্র, শাহীন তাকিখানি টেলিভিশনকে জানান, অত্যন্ত নিরাপদ পরিবেশে এধরণের মহড়া চালানো হয়ে থাকে, এবং এতে উদ্বেগের কোনো কারণ নেইI ইরানের সংবাদ সংস্থাগুলি এর আগে নাতাঞ্জের আকাশে প্রকট বিস্ফোরণের কথা জানায় এবং বলে যে এ ঘটনার সরকারি কোন ব্যাখ্যা দেয়া হয় নিI

আধা-সরকারি সংবাদ মাধ্যম, ফার্স সংবাদ সংস্থানিকটবর্তী বদরুদ থেকে তাদের সংবাদদাতাদের উদ্ধৃত করে জানায় যে ছোট একটি বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং সেই সঙ্গে ছিল আকাশে তীব্র আলোর ছটাI

ইসলামী প্রজাতন্ত্র ইরান জানিয়েছে যে তাদের পরমাণু কার্যক্রম বা অভিলাষ শান্তিপূর্ণ ব্যবহারের জন্যI

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com