সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

নেএকোনা বারহাট্রায় অভ্যন্তরীন আমন সংগ্রহ অভিযান শুরু

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১, ৭.৫০ পিএম
  • ৩৮৪ বার পড়া হয়েছে
 দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক : চলতি আমন মওসুমে নেত্রকোনায় অভ্যন্তরীন আমন সিদ্ধ চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে

এ উপলক্ষ্যে নেত্রকোনা জেলা খাদ্য অফিসের উদ্যোগে মঙ্গলবার সকাল ১১টায় শহরের বারহাট্টা রোডস্থ সদর খাদ্য গুদামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে আমন সিদ্ধ চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাকারিয়া মুস্তফা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, জেলা চাল কল মালিক সমিতির সভাপতি হাজী এইচ আর খান পাঠান সাখি, সাধারণ সম্পাদক উজ্জল সাহা, সদর উপজেলা কারিগরি খাদ্য কর্মকর্তা হিমেল সরকার, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইমরুল কায়েস, জেলা কৃষক লীগের সভাপতি মোঃ শহীদ উদ্দিন সহ অন্যন্য মিল মালিকরা

নেত্রকোনা জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাকারিয়া মুস্তফা জানান, চলতি আমন মওসুমে ৪০ টাকা কেজি দরে নেত্রকোনা জেলায় ১৯ হাজার ৭ শত ৮৯ মেট্রিকটন আমন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। এর মধ্যে নেত্রকোনা সদর ও দূর্গাপুর উপজেলায় এ্যাপসের মাধ্যমে সরাসরি কৃষকদের কাছ থেকে এবং বাকী ৮ উপজেলায় ২৪২টি মিল মালিকদের কাছ থেকে সরাসরি গুদামে চাল সংগ্রহ করা হবে। এ কার্যক্রম চলবে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com