সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

পৃথিবী খুব দ্রুত ঔজ্জ্বল্য হারাচ্ছে

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১, ১১.৫১ এএম
  • ৫৩১ বার পড়া হয়েছে

পৃথিবী খুব দ্রুত ঔজ্জ্বল্য হারাচ্ছে । আর সেটাই আরও বেশি সঙ্কট তৈরি করছে। উষ্ণতর হয়ে উঠছে এই গ্রহ। আসলে দীর্ঘদিন ধরেই জলবায়ু পরিবর্তনের জেরে গ্রিনহাউস গ্যাসের নির্গমন বাড়ছে আর গরম হয়ে চলেছে পৃথিবী।

এ বিষয়ে সম্প্রতি একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। সেখানে জানানো হয়েছে, ১৯৯৮ থেকে ২০১৭, এই কয়েক বছরে পৃথিবীর ঔজ্জ্বল্য প্রতি বর্গ মিটারে আগের বছর গুলির চেয়ে অর্ধেক ওয়াট করে কমেছে। শতাংশের হিসাবে আগের বছরগুলির চেয়ে পৃথিবীর ঔজ্জ্বল্য ০.৫ শতাংশ কমেছে। যার অর্থ, আগের চেয়ে এই গ্রহ কম পরিমাণে সূর্যালোক প্রতিফলিত করছে। সাধারণত, সূর্যালোকের ৩০ শতাংশ প্রতিফলিত করে  মহাকাশে ফিরিয়ে দেয় পৃথিবী।

কিন্তু কেন এই প্রতিফলন কমছে?

বিজ্ঞানীরা দেখেছেন, গত ২০ বছরে মহাসাগরগুলির তাপমাত্রা আগের চেয়ে বেড়েছে। এর ফলে, মহাসাগরগুলির উপরের মেঘ আগের চেয়ে অনুজ্জ্বল হয়ে পড়েছে।

মেঘ ঔজ্জ্বল্য হারিয়েছে বলেই পৃথিবী আগের চেয়ে সূর্যালোক কম প্রতিফলিত করছে।

এটা কী করে বোঝা যায়?

আসলে পৃথিবী কতটা সূর্যালোক প্রতিফলিত করছে, তা বুঝতে পৃথিবী চাঁদকে কী পরিমাণে আলোকিত করছে সেটা দেখছেন গবেষকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com