মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

গত ১০ বছরে দেশে যে উন্নয়ন হয়েছে, তা জনগণের কাছে দৃশ্যমান:সেতুমন্ত্রী

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০, ৬.৩০ পিএম
  • ৩৫৯ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইভিএম পদ্ধতি রাখা না রাখা নির্বাচন কমিশনের বিষয়। এ নিয়ে বিতর্কের কিছু নেই।
আজ মঙ্গলবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার জিরো পয়েন্টে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী মুজিব বর্ষ উদযাপনে বছরব্যাপি কর্মসূচির ফলক উন্মোচন এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম পদ্ধতি রাখলেও আওয়ামী লীগ নির্বাচনে থাকবে, না রাখলেও থাকবে। এ নিয়ে বিতর্কের কিছু নেই।
তিনি বলেন, কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় এ পর্যন্ত শীতার্তদের মাঝে ১৬ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি শিশু ও দুস্থদের জন্য শুকনো খাবার দেওয়া হয়েছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, গত ১০ বছরে দেশে যে উন্নয়ন হয়েছে, তা জনগণের কাছে দৃশ্যমান। এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
এর আগে তিনি কবিরহাট পৌরসভার হাজী ইদ্রিছ মিলনায়তনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
পরে ওবায়দুল কাদের তার বাবা ও মায়ের কবর জিয়ারত করেন।
এসময় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, আয়েশা ফেরদৌস এমপি, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, হাতিয়া উপজেলা সভাপতি মোহাম্মদ আলী, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহাব উদ্দিন, বসুরহাট পৌরসভার মেয়র মীর্জা আবদুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com