বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে শাহ কমিউনিটি সেন্টার এর শুভউদ্বোধন

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১, ৭.৫৪ পিএম
  • ৪১৯ বার পড়া হয়েছে
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল বেলা সাড়ে ১২ টায় ফুলবাড়ী পৌরসভার পশ্চিম গৌরী পাড়ায় শাহ কমিউনিটি সেন্টার এর শুভ উদ্বোধন করা হয়েছে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর মেয়র মাহমুদ আলম লিটন, ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক, প্যানেল মেয়র মামুনুর রশীদ চৌধুরী মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, পৌর প্যানেল মেয়র মামুনুর রশীদসহ স্থানীয় সাংবাদিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শাহ কমিউনিটি সেন্টার এর সত্ত্বাধিকারী অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মো. শাহেদার আলী শাহ দুলাল জানান, কমিউনিটি সেন্টারটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এখানে একসাথে দেড় শতাধিক লোকের খাবার পরিবেশন করার সুব্যবস্থা। গাড়ি পার্কিং, বধূ-বর সাজানোর ঘর, কসাই খানা, স্টোর রুম,  রান্নাঘর ইত্যাদির অত্যাধুনিক সুব্যবস্থাসহ মনোরম পরিবেশে শহরের প্রাণকেন্দ্রে এই কমিউনিটি সেন্টারটি অবস্থিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com