সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

সাউন্ডবাংলা-পল্টনড্ডা সাহিত্য সংগঠকদের সূতিকাগার

  • আপডেট সময় শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১, ৮.৪৪ পিএম
  • ৩৩৫ বার পড়া হয়েছে

জাতীয় সাংস্কৃতিকধারার সাউন্ডবাংলা-পল্টনড্ডা-৯২ তে বক্তারা বলেছেন, সাউন্ডবাংলা-পল্টনড্ডা সাহিত্য সংগঠকদের সূতিকাগার; এখান থেকে কবিতা-গল্প আর সংগঠক হিসেবে দীক্ষা নিয়ে অসংখ্য সাহিত্যসংগঠক দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ছে। তবে তারা ভুলে যাচ্ছে- যে পথ বা যারা পথ দেখায়, সে বা তারা থাকেন সবচেয়ে এগিয়ে।
জাতীয় সাংস্কৃতিকধারার কেন্দ্রীয় সদস্য শিক্ষক ও সংগঠক গোলাম রহমান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত অতিথি ছিলেন সাহিত্যসংগঠক কামরুল ইসলাম খান, অভিনেত্রী শ্রুতি খান, কবি বিমল সাহা, জামাল চৌধুরী প্রমুখ। ১৭ সেপ্টেম্বর বিকেল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত শান্তা ফারজানা নিবেদিত আয়োজনটি সাউন্ডবাংলা টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়।

এসময় বক্তারা বলেন, জাতীয় সাংস্কৃতিকধারার লেখকদের জন্য সুখবর হলো- মাসিক স্বপ্নালোক-এ লেখা পাঠালে প্রকাশিত লেখার জন্য সম্মানি প্রদান করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে। স্বপ্নালোক ২০০৮ সালে প্রথম সংখ্যা প্রকাশ করে সাবেক মন্ত্রী ও বরেণ্য অভিনেত্রী তারানা হালিমকে কভার স্টোরি করে।

এরপর দেখতে দেখতে একযুগে অসংখ্য প্রিয়মুখকে নিয়ে কাজ করেছে। লেখা পাঠাতে হবে সুতুনি ফ্রন্টে  mominmahadi@gmail.com . জাতীয় সাংস্কৃতিকধারা’র আগামী পল্টনাড্ডায় অংশগ্রহণকারী প্রত্যেক লেখককে নির্ধারিত সদস্য ফরমপূরণপূর্বক ১০০০ হাজার টাকার বই উপহার প্রদান করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com