মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১

খন্দকার মাহবুবের রোগমুক্তিতে ঢাকাস্থ বেতাগী-বামনা-পাথরঘাটাবাসীর দোয়া মাহফিল

  • আপডেট সময় সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১, ৮.৩৫ পিএম
  • ৪৫২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ করোনা আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের সুস্থতা কামনায় ঢাকাস্থ বেতাগী-বামনা-পাথরঘাটাবাসীর আয়োজনে বসুন্ধরা আবাসিক এলাকায় শুক্রবার (৩ সেপ্টেম্বর) বাদ আসর, ছাপরা মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মসজিদের ইমাম এই দোয়া পরিচালনা করেন। এ সময় বরগুনা জেলার, বরগুনা, বেতাগী, বামনা, পাথরঘাটার, আমতলীর অনেক নেতাকর্মী সহ বসুন্ধরা আবাসিক এলাকার বিপুল সংখ্যক মানুষ দোয়ায় শরীক হয়ে তার সুস্থতার জন্য দোয়া কামনা করছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হালিম, বরগুনা জেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি এডভোকেট সগীর হোসেন লিওন, বামনা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক খন্দকার মুহিত উল ইসলাম মোর্শেদ, বেতাগী পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মল্লিক, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বাদল, বামনা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মারুফুল ইসলাম, বেতাগী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আল-মামুন শিপলু, হোসনাবাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি বেলাল হোসেন রাঢ়ী, বেতাগী উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ বেলায়েত হোসেন, গ্রামীণ জিসি আই হসপিটাল বগুড়ার পরিচালক মিরাজুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহবুবুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সহ-স্বনির্ভর ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এডভোকেট আরিফুর রহমান আরিফ, বামনা উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সাজ্জাত হোসেন, বরগুনা জেলা ছাত্রদলের সহ সভাপতি বদিউজ্জামান শাহেদ, বরগুনা জেলা ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি রিয়াজুল ইসলাম রিয়াজ, বরগুনা জেলা ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি আল-আমিন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা রুবেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা রাকিব হোসেন সহ বরগুনা জেলার বিভিন্ন থানার কয়েকশ নেতাকর্মী দোয়ায় শরীক হন। উল্লেখ্য গত সোমবার (১৬ আগস্ট) খন্দকার মাহবুব হোসেন করোনা আক্রান্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com