মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

  মটরসাইকেলে চেপে মক্কার পথে দুই বাংলাদেশী তরুণ -উদ্দেশ্য পবিত্র উমরাহ পালন।

  • আপডেট সময় রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯, ২.০২ পিএম
  • ৬১৪ বার পড়া হয়েছে

মামুনর রহমান খান:  বাংলাদেশের দুই তরুণ মোটরসাইকেলিস্ট তাদের নিজস্ব মটরসাইকেল নিয়ে মক্কার পথে যাত্রা করেছেন। দীর্ঘ দুই মাস বাইক চালিয়ে তারা সৌদি আরবে পৌঁছে পবিত্র উমরা পালন করবেন।

এই দুই তরুণের নাম আবু সাঈদ ও মাসদাক চৌধুরী (রাজ)। ফেনীর ছেলে সাঈদ এবং চট্টগ্রামের ছেলে মাসদাক চৌধুরী (রাজ)। দু’জনই চাকরি করেন  প্রাইভেট কোম্পানিতে। ছোটবেলা থেকেই ভ্রমণপ্রিয় তারা। দেশের বিভিন্ন পর্যটন এলাকা তারা ঘুরে বেড়িয়েছেন। সেই নেশা থেকে এবার যাত্রা শুরু করেছেন সৌদি আরবের উদ্দেশ্যে।

৫ই ডিসেম্বর বাংলাদেশ থেকে তাদের নিজস্ব বাংলাদেশি নম্বরবাহী মোটরসাইকেল চেপে তারা পুণ্যভূমি সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা দেন। যাত্রাপথে তারা ভারত-পাকিস্তান-ইরান হয়ে দুবাই অতিক্রম করে তারা সৌদি আরব পৌঁছবেন বলে আশা করা হচ্ছে।

তারা বাংলাদেশের বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশ ত্যাগ করেছেন। এরপর কলকাতা, বেনারস, অমৃতসর, পাঞ্জাব হয়ে তারা ওয়াগাহ সীমান্ত দিয়ে পাকিস্তানের লাহোর যান

‘ওভারল্যান্ড মুসাফির’ নামের এই দুই পরিব্রাজক লাহোর পার হয়ে করাচিতে অবস্থান করছেন। সেখান থেকে বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা থেকে পাকিস্তান-ইরানের সীমান্ত এলাকা তাফতান বর্ডার দিয়ে ইরানে প্রবেশ করবেন।

সেখান থেকে তারা যাবেন আরব উপদ্বীপের দক্ষিণ-পূর্ব কোনে অবস্থিত সাত স্বাধীন রাষ্ট্রের ফেডারেশন সংযুক্ত আরব আমিরাতের শারজা। শারজা থেকে দুবাই হয়ে তারা সৌদি আরব প্রবেশ করবেন।

সৌদি আরব পৌঁছতে তাদের সময় লাগবে দুই মাস। অতিক্রম করতে হবে প্রায় ২০ হাজার কিলোমিটার পথ।

২৮ ডিসেম্বর পর্যন্ত ভ্রমণের ২৩ দিনে তারা ৬ হাজার কিলোমিটার রাস্তা পাড়ি দিয়েছেন। পাকিস্তান সরকারের কাছ থেকে ট্রাভেল সংক্রান্ত অনুমতিপত্র সংগ্রহের কাজে এখানে তাদের আরও সপ্তহাখানেক সময় থাকতে হবে। কাগজপত্র পেলেই পাকিস্তান-ইরান সীমান্ত তাফতান বর্ডার দিয়ে ইরান প্রবেশ করবেন।

এই ভ্রমণে তাদের অর্থায়ন করছে- ‘রয়েল এন্টারপ্রাইজ, এমআরএফ টায়ার, আইফিক্সিট বিডি ও এমটি হেলমেটস বাংলাদেশ’ নামের ৪টি বেসরকারি প্রতিষ্ঠান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com