রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

নোয়াখালীতে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে গণধর্ষণ,আটক-১

  • আপডেট সময় সোমবার, ২ আগস্ট, ২০২১, ১.২৭ পিএম
  • ৫৬৬ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, নোয়াখালীর সোনাইমুড়ীতে (১৭) বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় এক যুবককে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত আরও তিন যুবক পলাতক রয়েছে। আটককৃত মো.রুবেল (২৬) সোনাইমুড়ী উপজেলার বাড্ডা এলাকার মৃত আবুল খায়েরের ছেলে । গতকাল রোববার দুপুরে আটককৃত আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে আজ কারাগারে পাঠানো হয়।

এর আগে, গত শনিবার দিবাগত রাতে তাকে উপজেলার সোনাইমুড়ী বাজার থেকে আটক করে পুলিশ। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, আটককৃত আসামি রুবেল প্রথমে বিয়ের প্রলোভন দেখিয়ে গত (২৫ জুলাই) উপজেলার ছনগাঁও এলাকার রেললাইনের পুর্বে ছনখোলায় ওই কিশোরীকে ধর্ষণ করে।

পরবর্তীতে গত (৩০ জুলাই) রাত পৌনে ১১টার দিকে রুবেলের ফুপাতো ভাই জুয়েল (২৫) সহ অজ্ঞাত আরও ২জন মিলে উপজেলার রশিদপুর গ্রামের অজ্ঞাত জায়গায় নিয়ে তাকে পুনরায় ধর্ষণ করে।

পরে এ ঘটনায় নির্যাতিত কিশোরী বাদী হয়ে গতকাল (১ আগস্ট) সোনাইমুড়ী থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এ বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, এ ঘটনায় নির্যাতিত কিশোরী নিজেই বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে সোনাইমুড়ী থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ মৌখিক ভাবে অভিযোগ পেয়েই অভিযুক্ত আসামিকে আটক করে। আদালতে অভিযুক্ত আসামি ১৬৪ ধারায় নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। অভিযুক্ত অপর আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com