শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

রাজধানীতে চলছে নবায়নযোগ্য শক্তি প্রযুক্তি মেলা

  • আপডেট সময় সোমবার, ২০ নভেম্বর, ২০১৭, ১১.১৮ এএম
  • ৯৮৭ বার পড়া হয়েছে
ফাইল ছবি

রাজধানীতে চলছে তিন দিনব্যাপী নবায়নযোগ্য শক্তি প্রযুক্তি মেলা ও কর্মশালা। রোববার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী।

মেলায় দেশি-বিদেশি প্রায় ৩৫টি স্টলের মাধ্যমে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি এবং প্রকল্প প্রদর্শন করা হচ্ছে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে এ মেলা।

জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশন কেএফডাব্লিউর সহযোগিতায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কম্পানি লিমিটেড (ইডকল) এ মেলা ও কর্মশালা আয়োজন করেছে। সহ-আয়োজক অল্টারনেটিভ এনার্জি প্রমোশন সেন্টার (এইপিসি), নেপাল।

তিন দিনের এ কর্মশালায় এশিয়ার বিভিন্ন দেশের নবায়নযোগ্য শক্তি প্রযুক্তি সংশ্লিষ্ট নীতিনির্ধারক, অর্থায়নকারী, উৎপাদনকারী প্রতিষ্ঠান, বিশেষজ্ঞ এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

আয়োজকরা জানিয়েছেন বিভিন্ন দেশের নবায়নযোগ্য শক্তি খাতে কর্মরত ব্যক্তিদের নিয়ে এ প্ল্যাটফর্ম করা হয়েছে। যার উদ্দেশ্য হচ্ছে এ প্রযুক্তির প্রসার, বাজার সৃষ্টি, অর্থায়ন, নীতি-নির্ধারণ ইত্যাদি বিভিন্ন বিষয়ে অংশগ্রহণমূলক আলোচনা করা।

কর্মশালায় ১৫টি দেশের প্রায় ৫০ জন এবং স্থানীয় ৮০ জন যোগ দিচ্ছেন। এতে নবায়নযোগ্য শক্তি সংশ্লিষ্ট সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com