সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

নতুনধারার মাস্ক ও স্যানিটাইজার কেন্দ্র উদ্বোধন  

  • আপডেট সময় শুক্রবার, ২৩ জুলাই, ২০২১, ৬.৩৬ পিএম
  • ৩৫৮ বার পড়া হয়েছে
নতুনধারা বাংলাদেশ এনডিবি আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে মাস্ক ও স্যানিটাইজার কেন্দ্র উদ্বোধন করেছে। নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী ২৩ জুলাই তোপখানা রোডস্থ কার্যালয়ের সামনে এই কেন্দ্র উদ্বোধন করেন। এসময় মোমিন মেহেদী বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর অধিকাংশেরই লক্ষ্য যে কোনভাবেই হোক রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাওয়া- কোটিপতি হওয়া।
কিন্তু তারুণ্যের রাজনৈতিকধারা নতুনধারা বাংলাদেশ এনডিবি বরাবরই এই লক্ষ্যর বাইরে থেকে কাজ করেছে ছাত্র-যুব-জনতার কল্যাণের জন্য নিবেদিত থেকে। তার-ই ধারাবাহিকতায় আজ দেশের রাজনৈতিকদলগুলো যখন নিজেদের রাজনৈতিক-অর্থনৈতিক ফায়দা হাসিলে ব্যস্ত-ক্ষমতায় আসার আর থাকার নোংরা রাজনৈতিক কর্মসূচীতে ব্যস্ত; তখন নতুনধারা বাংলাদেশ এনডিবি বাংলাদেশে প্রথম কোন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে জনগনের জন্য বিনামূল্যে মাস্ক-স্যানিটাইজার কেন্দ্র উদ্বোধন করেছে। আগামীতে এটির সংখ্যা ১০০ করার ইচ্ছে আছে ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com