সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

জিম্বাবুয়ের মাটিতে বাংলাদেশের ওয়ান ডে সিরিজ জয়

  • আপডেট সময় সোমবার, ১৯ জুলাই, ২০২১, ১০.৩২ এএম
  • ৩৩৪ বার পড়া হয়েছে

হারারের মাঠে সাকিব আল হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ের ওপর ভর করে বাংলাদেশ পরাজিত করলো স্বাগতিক জিম্বাবুয়েকে।

সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। ৫০ ওভারে ৯ উইকেটে তাদের সংগ্রহ ছিল ২৪০ রান। বাংলাদেশের বোলার শরিফুল ইসলাম ৪৬ রান দিয়ে ৪ উইকেট নেয়ায় জিম্বাবুয়ে বড় ইনিংস খেলতে পারেনি। সাকিব ৪২ রান দিয়ে ২ উইকেট নেন।

এরপর বাংলাদেশ ব্যাট করতে নেমে এক পর্যায়ে ১৪৫ রানে ৬ উইকেট হারালে ম্যাচ তাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে বলেই মনে হচ্ছিল। কিন্তু অভিজ্ঞ সাকিব ক্রিজে টিকে থাকেন এবং জিম্বাবুয়ের সব চেষ্টা ব্যর্থ করে দেন। তামিম আর লিটনের পর ব্যাট করতে আসা সাকিব ১০৯ বলে ৯৬ রানের চমৎকার ইনিংস উপহার দেন। তামিম আর লিটন করেন যথাক্রমে ২০ এবং ২১।

দলের জরুরি সময়ে শেষদিকে সাকিবের পাশে ব্যাটে হাল ধরেন অল রাউন্ডার সাইফুদ্দিন। তিনি ৩৪ বলে ২৮ রান করেন। ফলে ৫ বল বাকি থাকতেই বাংলাদেশ জয় নিশ্চিৎ করে। প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরষ্কারটি জেতেন বিশ্বের অন্যতম সেরা অল রাউণ্ডার সাকিব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com