সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

 ভারতে মদের দোকানে ঢুকে বোতল খুলে মদ খেল বাঁদর

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১, ৩.৫৮ পিএম
  • ৬২৭ বার পড়া হয়েছে

 ভারতের মধ্যপ্রদেশের মন্ডলা জেলায় পাঁচ জন সুরাপ্রেমীর মতো দোকানে ঢুকল সে। নির্দিষ্ট জায়গা থেকে মদের বোতলটি নিল এবং বোতলটির ছিপি খুলেই  ঢকঢক করে মদ্যপান শুরু করল। সুরাপ্রেমী বাঁদরের এই ভিডিয়ো নেটমাধ্যমে এখন ভাইরাল।

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, মদের দোকানে ঢুকে নির্দিষ্ট জায়গা থেকে একটি মদের বোতল তুলে নেয় সে। এর পর বোতলের ছিপি নিজেই দাঁত দিয়ে খুলে ফেলে মদ্যপান শুরু করে। ধীরে ধীরে তার মৌজ করে মদ্যপানের দৃশ্য দেখার মতো ! মদের দোকানের মালিক তাকে একটি বিস্কুটও দেন। কিন্তু সে দিকে ভ্রূক্ষেপ না করে মদের বোতলেই মজে থাকে সে।

এমন ঘটনা দেখে দোকানের বাইরে উপস্থিত অনেকেই ভিডিয়ো করেন। তাঁদেরই এক জন জানান, সম্প্রতি ওই দোকানের বাইরে কয়েক ফোঁটা মদ মাটিতে পড়েছিল। বাঁদরটি চেটে খায় তা। তার পর থেকে প্রতি দিনই নাকি সে দোকানের কাছে ঘুরঘুর করত। তাকে কিছুতেই তাড়ানো যেত না। এর পর এই ঘটনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com