সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

ভিপি নুরের ওপর হামলার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না :জাহাঙ্গীর কবীর নানক

  • আপডেট সময় রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯, ১০.৪৪ পিএম
  • ৭৪৪ বার পড়া হয়েছে

ডাকসু ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক। রোববার (২২ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি বলেন, যে দুষ্কৃতিকারীরা হামলার প্রচেষ্টা চালিয়েছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। তিনি বলেন, যে মঞ্চের নামেই এ ধরনের ঘটনা ঘটুক না কেন কাউকেই ছাড় দেয়া হবে না। এ সময় তিনি সবাইকে সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানান।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরের ওপর হামলার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান নানক। এ ঘটনায় ২০-২২ জন শিক্ষার্থী আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন। গুরুতর অবস্থায় আইসিইউতে ভর্তি রয়েছেন দুইজন। উল্লেখ্য, দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে কোটা সংস্কার নেতাকর্মীদের ওপর মুক্তিযোদ্ধা মঞ্চ হামলা করে বলে অভিযোগ পাওয়া যায়। সেইসাথে অভিযোগ ওঠে সেখানে ছাত্রলীগের সম্পৃক্ততা রয়েছে। হামলার সময়ে ডাকসু ভবনে ভিপি নুরকে অবরুদ্ধ করে রাখার পাশাপাশি সেখানে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে বলেও অভিযোগ উঠেছে। তবে হামলায় ছাত্রলীগের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন সাদ্দাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com