সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আইসিএপিপি’র সদস্য হলেন মোমিন মেহেদী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১, ৯.০৮ পিএম
  • ৩৭০ বার পড়া হয়েছে

ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিস আইসিএপিপি’র সদস্য হয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। সংগঠনটির কো-চেয়ারম্যান চুং ইউই ইয়ং-এর আহবানের ভিত্তিতে তিনি আবেদন করলে ৮ জুলাই তাকে সদস্য করা হয়। এশিয়া মহাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলসমূহ ও নেতৃবৃন্দের এই সংগঠনে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী সদস্য হওয়ায় অভিনন্দন জানিয়েছেন দেশ-বিদেশের রাজনৈতিক-শিক্ষা-সাহিত্য-সাংস্কৃতিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, মোমিন মেহেদীর রাজনৈতিক পথচলা শুরু হয় ১৯৯৫ সালে স্কুল সংগঠক হিসেবে বৃহৎ ছাত্র সংগঠনের নেতৃত্বে আসার মধ্য দিয়ে। একই সময় তিনি দৈনিক ইত্তেফাক, ইনকিলাবসহ বিভিন্ন দৈনিকে নিয়মিত লেখালেখি শুরু করেন। ময়মনসিংহে জন্মগ্রহণ করলেও পৈত্রিক নিবাস বরিশালের মেহেন্দীগঞ্জে কাটে তাঁর কৈশোরের দিনগুলো। ১৯৯৯ সালে বরিশালের স্থানিয় দৈনিক দক্ষিণাঞ্চলে স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন।

২০০৪ সালে ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্র অধিকার আন্দোলন জোটের সাধারণ সম্পাদক হন। লেখালেখির পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার আদায়ে অবিরাম মোমিন মেহেদী ছিলেন রাজপথের আন্দোলন-সংগ্রামে। ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকার আন্দোলন জোটের সভাপতি ও বঙ্গবন্ধু লেখক পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি থাকা কালে ডাকসু নির্বাচন, শিক্ষার্থীদের বিনামূল্যে প্রথম শ্রেণি থেকে স্নাতকোত্তর শ্রেণি পর্যন্ত অধ্যায়ণের ব্যবস্থার দাবিতেও তিনি ছিলেন সরব আন্দোলনে। ২০০৬ সালে ষড়যন্ত্রকারীদের মিথ্যে মামলায় গ্রেফতার হন।

২০১২ সালের ৩০ ডিসেম্বর তাঁর নেতৃত্বে জাতীয় প্রেসক্লাব থেকে আত্মপ্রকাশ করে নতুনধারা বাংলাদেশ এনডিবি। সারাদেশে ১৫৭ টি শাখা কমিটি গঠনসহ সকল শর্ত পূরণ করে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন করেন। আত্মাপ্রকাশের পর থেকে তাঁর নেতৃত্বে নতুনধারা বাংলাদেশ এনডিবি গণ অধিকার আদায়ের জন্য রাজপথে সরব ছিলো আন্দোলন সংগ্রামে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com