সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

লকডাউন চলাকালে বিধিনিষেধ কার্যকর করার জন্য ১০৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১, ১.১০ পিএম
  • ৩২৭ বার পড়া হয়েছে

দেশে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণের লক্ষ্যে  বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে শুরু হচ্ছে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ বা লকডাউন। যা আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে সরকার।

লকডাউন চলাকালে বিধিনিষেধ কার্যকর করার জন্য দেশের ৮টি বিভাগে ১০৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। বিভাগীয় কমিশনারের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার থেকে সংশ্নিষ্ট কর্মকর্তারা এই দায়িত্ব পালন করবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন আজ বুধবার জারি করে বলা হয়েছে, মোবাইল কোর্ট আইন-২০০৯ এর ৫ ধারা অনুযায়ী কর্মকর্তাদের দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর ১০(৫) ধারা অনুযায়ী এপিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আওতাধীন মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে বুধবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে লকডাউন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বিধিনিষেধ বাস্তবায়নে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যা ব ও আনসার নিয়োগ করার কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, সশস্ত্র বাহিনী বিভাগ আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার- বিধানের আওতায় মাঠ পর্যায়ে কার্যকর টহল নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক সেনা মোতায়েন করবে। স্থানীয় সেনা কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করবেন জেলা ম্যাজিস্ট্রেট।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, জেলা পর্যায়ের সংশ্নিষ্ট কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা করে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যা ব ও আনসার নিয়োগ ও টহলের অধিক্ষেত্র, পদ্ধতি এবং সময় নির্ধারণ করবেন জেলা ম্যাজিস্ট্রেট।

একই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট স্থানীয়ভাবে বিশেষ কোনো কার্যক্রমের প্রয়োজন হলে সে বিষয়ে পদক্ষেপ নেবেন। অন্যদিকে, সংশ্নিষ্ট মন্ত্রণালয় বা বিভাগগুলো এসব বিষয়ে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com