সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

হাসপাতালে স্বাভাবিক প্রসব উৎসাহিত করনে নবজাতকদের উপহার সামগ্রী প্রদানের শুভ উদ্বোধন

  • আপডেট সময় রবিবার, ১৩ জুন, ২০২১, ৮.০২ পিএম
  • ২৯৭ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে স্বাভাবিক প্রসব উৎসাহিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসবকারী দু‘জন মায়ের হাতে শিশুর বেড ও মশারী উপহার হিসেবে প্রদান করা হয়েছে।

 (১৩ জুন) রবিবার দুপুর সাড়ে ১২টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসব উৎসাহিত করনে নবজাতকদের উপহার সামগ্রী প্রদানের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রিয়াজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মশিউর রহমান বলেন, এখন থেকে যে প্রসূতি মা এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসব করবেন তাদেরকে এই ধরণের উপহার সামগ্রী প্রদান করা হবে। আমাদের মিডওয়াইফ হিসাবে ৬ জন দক্ষ সেবিকা রয়েছে, হাসপাতালে স্বাভাবিক প্রসবে আসা প্রসূতি মা যেকোন জঠিলতায় পড়লে তাদের উন্নত চিকিৎসার জন্য আমরা ফ্রি এ্যামবুলেন্স সেবা দিব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com