সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

আমতলীতে সড়ক দূর্ঘটনায় নিহত -১

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯, ৬.২৬ পিএম
  • ৮৩৭ বার পড়া হয়েছে

আমতলীতে সড়ক দূর্ঘটনায় নিহত -১

মল্লিক মো. জামাল , বরগুনা প্রতিনিধি।
বরগুনার আমতলী- পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে সড়ক দূর্ঘটনায় মাছ ব্যবসায়ী জসিম (৩২) নিহত হয়েছে।

প্রত্যক্ষদশর্ী সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার সকালে উপজেলার গুলিশাখালী গ্রাম থেকে মোটর সাইকেল যোগে মাছ কিনতে কুয়াকাটা যাচ্ছিলেন ব্যবসায়ী জসিম। সকাল সারে ৬ টার দিকে আমতলী- পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের একে স্কুল চৌরাস্তায় কাছাকাছি পৌছলে সড়কে থাকা গতিরোধক দেখে হঠাৎ মোটর সাইকেল চালক ব্রেক করলে চালক ও তার পিছনে বসে থাকা জসিম ছিটকে রাস্তায় উপর পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়। স্থাণীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক আহত জসিমের অবস্থা আশংকাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। পথিমধ্যে বাখেরগঞ্জের কাছাকাছি বসে সকাল সারে ৮টায় তার মৃত্যু হয়। জসিম উপজেলা গুলিশাখালী ইউনিয়নের হারুন শরীফের পুত্র।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিখিল চন্দ্র বলেন, দূর্ঘটনায় জসিমের মুখমন্ডল ফেতলে গিয়েছে। আশংকাজনক অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছিল।

আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন, আজ সকালে মোটর সাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com