বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

হাউস নং ৯৬

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১, ১১.২১ পিএম
  • ৮৭১ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ অভিনেতা ফজলুর রহমান বাবু ও অভিনেত্রী সাফা কবির যোগ দিয়েছেন এনটিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘হাউস নং ৯৬’-এ। সম্প্রতি রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে নিজেদের অংশের শুটিংও শেষ করেছেন তাঁরা। নিশ্চিত করে নির্মাতা মাহমুদুর রহমান হিমি গণমাধ্যমকে বলেন,‘ধারাবাহিকভাবে আমাদের এই ধারাবাহিক নাটকে ছোট পর্দার সব তারকা অভিনয় করবেন।

এমন ঘোষণা আগে থেকেই জানিয়ে রেখেছি। সেই ধারাবাহিকতায় ঈদের পর আমাদের হাউসে যোগ দিলেন ফজলুর রহমান বাবু ভাই ও সাফা কবির।’

তাঁরা নাটকে কী চরিত্রে অভিনয় করছেন, এমন প্রশ্নে নির্মাতার ভাষ্য, ‘ধারাবাহিকে সাফার বাবার চরিত্রে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু ভাই। গ্রাম থেকে এসেছেন তাঁরা। বাবু ভাই অসুস্থ, হাসপাতালে ভর্তির টাকা নেই। সে কারণে বাসায় রেখে চিকিৎসা করানো হচ্ছে তাঁকে। বাকি গল্প জানাতে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়।’

দয়াল সাহের চিত্রনাট্য-রচনায় নাটকটির গল্পভাবনা ও পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। নাটকটি প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হচ্ছে এনটিভিতে।

ধারাবাহিকটিতে অভিনয় করছেন কচি খন্দকার, মনিরা আক্তার মিঠু, আল মামুন, আফরিন শেখ রাইসা, তানিয়া বৃষ্টি, সৈয়দ জামান শাওন, রুকাইয়া জাহান চমক, সাজ্জাদ হাসান রাজ, মাশরুর ইনান, রকি খান, মিলি বাশার, হারুন রশীদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com