সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

এটিএন বাংলায় শামীম জামানের ধারাবাহিক নাটক ‘পিলিয়ার’

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ মে, ২০২১, ১১.৪২ পিএম
  • ৪৬৯ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ মঞ্চ ও টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা শামীম জামান। অভিনয়ের পাশাপাশি টিভি নাটক পরিচালনা ও প্রযোজনাও করছেন তিনি। প্রতিবছর ঈদে তার অভিনীত ও পরিচালিত একাধিক নাটক প্রচার হয়ে থাকে। এবারের ঈদে ও তার নাটক থাকছে। পরিচালনার পাশাপাশি এসব নাটকে অভিনয়ও করেছেন তিনি। ঈদ উপলক্ষে শামীম জামান নির্মাণ করেছেন দশ পর্বের ধারাবাহিক নাটক ‘পিলিয়ার’। এটি রচনা করেছেন বৃন্দাবন দাস।

ঈদের দিন থেকে দশম দিন ৯:২০ মিনিটে নাটকটি এটিএন বাংলায় প্রচার হবে। এতে অভিনয় করেছেন— চঞ্চল চোধুরী, শামীম জামান,আরফান আহম্মেদ, শিরিন আলম, আমানুল হক হেলাল, আনিসুর রহমান বরুন সঞ্জিব আহম্মেদ, তন্নি সর্নলতা,পারভেজ, জাহিদ। নাটকটির গল্প গড়ে উঠেছে, ৪ পেশাদার জুয়ারি দেরকে নিয়ে।

তারা জুয়া খেলার নেশায় এতোই মত্তো থাকে যে পরিবার পরিজন সহ সব কিছু ভুলে যায়। এর মাঝে জুয়াড়ি বাদশা তার মেয়ে খুব অসুস্থ্য হয়ে পরে, বাদশা তখন জুয়া খেলতে যায় । অনেক দুরে জায়গা, সেদিন অনেক টাকা জিতে নিয়ে আস।,

বাদশা মনে মনে খুব খুশী হয়, এবার মেয়ের চিকিৎসা করবে। কিন্তু বাড়িতে এসে দেখে মেয়ে মারা গেছে। এমনই ভাবে নাটকটির গল্প এগিয়ে গেছে। শামীম জামান বলেন, প্রতি বছর ঈদে দর্শকদের কাছে ভিন্নভাবে হাজির হওয়ার চেষ্টা করি। প্রতিটি নাটকে বৈচিত্র্য আনার চেষ্টা থাকে। এই নাটকটি তার ব্যতিক্রম না। নাটকে আমার টিমের অভিনেতা-অভিনেত্রীরা খুব ভালো কাজ করেছেন। আশা করি সবার ভালো লাগবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com