সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

মুরাদনগরে শিশু ড্রেজারের গর্তে পরে লাশ,নিখোঁজের দুইদিন পর উদ্ধার

  • আপডেট সময় শনিবার, ১ মে, ২০২১, ৭.৩৮ পিএম
  • ৮১৮ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন ( কুমিল্লা) প্রতিনিধি// কুমিল্লার মুরাদনগরে শনিবার সকালে উপজেলা সদরের ইউসুফ নগর গ্রামের রফিকুল ইসলাম’র ড্রেজারের গর্ত থেকে জায়েদুল ইসলাম (৭) নামের একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ড্রেজারের গর্তে পরে যাওয়া শিশু জায়েদুল ইসলাম নিখোঁজের দুইদিন পর সেই ডোবা থেকেই লাশ উদ্ধার করেছে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল।

স্থানীয় সৃত্রে জানা যায়-শিশু জায়েদুল ওই গ্রামের জাহাঙ্গীর আলমের নাতি ও জেয়াসমিন আক্তারের ছেলে। সে তার নানার বাড়ীতে থাকতো। স্বজনরা জানান, বৃহস্পতিবার দুপুরে জাহাঙ্গীর আলম ও তার মেয়ে জেয়াসমিন আক্তার শিশু জায়েদুলকে সাথে নিয়ে রফিকুল ইসলামরে ড্রেজারের গর্তের পূর্ব পারের জমিতে ধান কাটতে ছিলেন।

এক পর্যায় জায়েদুল ওই ড্রেজারের গর্তে গোসল করতে যায়। ওই ডোবায় জায়েদুলকে গোসল করতে দেখে তার মা দ্রুত তাকে সেখান থেকে আনতে গেলে চোখের পলকে সে পানিতে তলিয়ে যায়। সঙ্গে সঙ্গে মা জেয়াসমিন আক্তার ও আশপাশের লোকজন পানিতে নেমে নানা উপায়ে অনেক খোঁজাখুজি করেও শিশু জায়েদুলকে পায়নি।

পরে মুরাদনগর থানা পুলিশকে জানালে তারা তাৎক্ষণিক মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি টিম সহ চাঁদপুরের একটি ডুবুরি দল এনে বৃহস্পতিবার ও শুক্রবার দিনভর অনেক খোঁজাখোজি করেও শিশু জায়েদুলকে পাওয়া যায়নি। শনিবার ভোর ৫ টার দিকে নিখোঁজ শিশু জায়েদুলের মরদেহ পানিতে ভেসে উঠে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামালা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com