সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

সাংবাদিক রিজন এর মৃত্যু বিভিন্ন মহলের শোক

  • আপডেট সময় বুধবার, ২৮ এপ্রিল, ২০২১, ৭.৫৫ পিএম
  • ৫২০ বার পড়া হয়েছে

এস.এস মামুন, গাইবান্ধা ঃ গাইবান্ধার উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক, প্রবীন সাংবাদিক, সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহমুদুল গণি রিজন আর নেই। তিনি আজ মঙ্গলবার ২৭ এপ্রিল সকাল নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাংবাদিক রিজন আজ সকালে শহরের মধ্যপাড়ার বাড়ীতে আকস্মিক অসুস্থ্য হয়ে পড়েন।

দ্রুত তাঁকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে সকাল ৯ টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢেলে পড়েন। দৈনিক সংবাদ পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি, কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা শাখার অন্যতম সদস্য, উদীচী জেলা কমিটির সাধারণ সম্পাদক,বিশিষ্ট সংগঠক,সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও একজন সহজ-সরল সাদা মনের মানুষ ছিলেন মাহমুদুল গণি রিজন।

এই সাদা মনের গুণী মানুষটি সহকর্মিসহ সব্বাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। তাঁর আকস্মিক অকাল মৃত্যুতে সাংবাদিক নেতৃবৃন্দসহ সকল পেশার মানুষ ও সামাজিক – সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এক যৌথ বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

তার অকাল মৃত্যুতে গাইবান্ধা জেলার সাংস্কৃতিক অঙ্গনে যে অপূরণীয় ক্ষতি হল তা সহজেই পূরণ হবার নয় – বলে সকলেই অভিমত ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com