সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

আজ পদ্মা সেতুর ১৮তম স্প্যান বসানো হচ্ছে ,২৭০০ মিটার দৃশ্যমান হবে

  • আপডেট সময় বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯, ১১.৪৯ এএম
  • ৭৯২ বার পড়া হয়েছে

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সেতুর ১৮তম স্প্যান বসানো হচ্ছে আজ। স্প্যানটি বসানো হবে সেতুর মাওয়া প্রান্তের ১৭-১৮ নম্বর পিলারে।

এই স্প্যানটি বসানো হলে সেতুর দুই হাজার ৭০০ মিটার দৃশ্যমান হবে।

পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী হুমায়ন কবীর এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মাওয়ার কন্সট্রাকশন ইয়ার্ড-১ থেকে ১৭-১৮ নম্বর পিলারের উদ্দেশ্যে রওনা হয়েছে স্প্যানটি। আবহাওয়া অনুকূলে থাকলে পিলারে স্থায়ীভাবে বসানো হবে সেতুর ১৮তম স্প্যান।

জানা গেছে, সেতুর চ্যালেঞ্জিং কাজ সব শেষ। দেশে আসা ৩৩টি স্প্যানের মধ্যে ১৭টি বসানো হয়েছে। প্রস্তুত আছে পাঁচটি ও বাকি আছে ১১টি স্প্যান। গত মাসে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুটি স্প্যান বসানো হয়েছিল। ডিসেম্বর মাসেই সেতুর ৪-সি ও ৩-এফ স্প্যানসহ মোট তিনটি স্প্যান বসানোর শিডিউল রয়েছে। সেতুর রোডওয়ে স্ল্যাব ও রেলওয়ে স্ল্যাবসহ অন্যান্য কাজও শিডিউল অনুযায়ী চলছে।

৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড মূল সেতু নির্মাণের কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com