বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জাপান বাংলাদেশ থেকে ডাক্তার ও ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পেশার মানুষ নেবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯, ১২.০০ এএম
  • ৯৬০ বার পড়া হয়েছে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, আগামী বছরের এপ্রিল নাগাদ জাপান সরকার বাংলাদেশ থেকে ডাক্তার ও ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পেশার মানুষ নেবে।
এ বিষয়ে জাপান সরকারের সাথে বাংলাদেশ সরকারের একটি চুক্তি সম্পাদন হয়েছে বলে তিনি জানান।
আজ নারায়ণগঞ্জের আড়াইহাজারে সরকারি সফর আলী কলেজের ছাত্র-ছাত্রী সংসদের নির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
জাপান সরকারের কারিকুলাম অনুযায়ী নিজেকে যোগ্য হিসেবে তৈরি করে সেখানে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে নানা কৌশলে যাওয়া গেলেও জাপান ও কুরিয়া বৈধ উপায়ে ছাড়া কোনভাবে যাওয়া যাবে না। তিনি কোন দুষ্ট চক্র বা দালাল চক্রের ফাঁদে পা না দিয়ে জাপানিজ ভাষা শিখে জাপান যাওয়ার পরামর্শ দেন।
সরকারি সফর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার ও উপজেলা নিবার্হী কর্মকর্তা সোহাগ হোসেন।
শাহরিয়ার আলম বলেন, জাপান সরকার নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাতগ্রাম এলাকায় জাপান ইপিজেড গড়ে তুলছে। এই ইপিজেডে আড়াইহাজারের মানুষ কাজ করার সুযোগ পাবে। তিনি এজন্য আড়াইহাজারে জাপানি ভাষা শেখার জন্য স্কুল গড়ে তোলার আহ্বান জানান। জাপানি ভাষা শিখে জাপানি ইপিজেডে শ্রমিক হয়ে কাজ করারও পরামর্শ দেন তিনি।
সরকারি সফর আলী ভূইয়া কলেজের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তিনি এই কলেজের ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য একটি বাসের ব্যবস্থা করার আশ্বাস দেন।(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com