সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

স্বর্ণ জিতলো বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল

  • আপডেট সময় সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯, ৬.১৪ পিএম
  • ৭৯২ বার পড়া হয়েছে

সাউথ এশিয়ান (এসএ) গেমসে স্বর্ণ জিতলো বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলও। আজ টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ৭ উইকেটে হারিয়েছে শ্রীলংকাকে। গতকাল নারীদের ফাইনালে শ্রীলংকাকে ২ রানে হারায় সালমা খাতুন-জাহানারা আলম-নিগার সুলতানারা।
নেপালের কীর্তিপুরে টস জিতে আজ প্রথমে বোলিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট হাতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিচ্ছিলেন শ্রীলংকার দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও নিশান মাধুশকা। ৪ দশমিত ৪ ওভারেই ৩৬ রান তোলেন তারা। বাংলাদেশের পেসার সুমন খান শ্রীলংকার উদ্বোধনী জুটি ভাঙ্গেন। ১৬ রান করা মাধুশকাকে শিকার করেন তিনি।
এরপর একই ওভারে শ্রীলংকার দুই উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলে দেন ডান-হাতি পেসার হাসান মাহমুদ। ফলে ৪১ রানে ৩ উইকেট হারায় শ্রীলংকা। এই চাপ থেকে আর ঘুড়ে দাঁড়াতে পারেনি শ্রীলংকা। ফলে পুরো ২০ ওভার ব্যাট করে মাত্র ১২২ রানে অলআউট হয় লংকানরা। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন শাম্মু আসান। এছাড়া নিশাঙ্কা ২২ করে ফিরেন। বাংলাদেশের হাসান ২০ রানে ৩ ও তানভীর ইসলাম ২৮ রানে ২ উইকেট নেন।
জবাবে ভালো শুর করেন বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার। বলের সাথে পাল্লা দিয়েই রান তুলছিলেন তারা। অষ্টম ওভারে দলীয় ৪৪ রানে ভাঙ্গে বাংলাদেশের প্রথম জুটি। ৪টি চারে ২৮ বলে ২৭ রান করে ফিরে যান সৌম্য।
সৌম্যর বিদায়ে ক্রিজে ওপেনার সাইফের সঙ্গী হন অধিনায়ক নাজমুল। জুটি বেঁধেই মারমুখী মেজাজ দেখান দু’জনে। তাতে বাংলাদেশের জয়ের পথ সহজ হয়ে যায়। দ্বিতীয় উইকেটে ২২ বলে ৩৯ রান যোগ করেন সাইফ-শান্ত।
৩টি চার ও ২টি ছক্কায় ৩০ বলে ৩৩ রান করে আউট হন সাইফ। তার বিদায়ে শান্ত’র সাথে জুটি বেঁধে বাংলাদেশকে জয়ের দিকে এগিয়ে নিতে থাকেন ইয়াসির আলি। কিন্তু দলের জয় থেকে ১৫ দূরে থাকতে আউট হন ইয়াসির। ১টি করে চার-ছক্কায় ১৬ বলে ১৯ রান করেন তিনি।
তবে আফিফ হোসেনকে নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন শান্ত। ১১ বল বাকী রেখেই এসএ গেমসে স্বর্ণ জয় নিশ্চিত করে বাংলাদেশ।
২টি চার ও ১টি ছক্কায় ২৮ বলে অপরাজিত ৩৫ রান করেন শান্ত। ৭ বলে অপরাজিত ৫ রান করেন আফিফ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com